জাতীয়

রাজধানীতে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২

পিটিয়ে হত্যা

রাজধানীর শ্যামপুর পোস্তগোলা ব্রিজে বাস-পিকআপভ্যানের সংঘর্ষের ঘটনায় ২ জন নিহত হয়েছেন।

আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, পিকআপভ্যান চালক মো. রাসেল মোল্লা (৩০) ও তার সহকারী মো. কামরুল হুদা (২৮)।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, পোস্তগোলা ব্রিজে বাস ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, তাদের কাছে থাকা ভোটার আইডি কার্ড থেকে তাদের নাম-ঠিকানা পাওয়া যায়। তারা হলেন মোহাম্মদ রাসেল মোল্লা বরিশাল বানালিপাড়া থানার মোহাম্মদ মুকুল মোল্লার ছেলে ও কামরুল ইসলাম নোয়াখালী জেলার সেনবাগ থানার গোলাম মোস্তফার ছেলে।

আরও পড়ুনঃ পরীক্ষার প্রশ্নপত্রে সাম্প্রদায়িক উসকানি গ্রহণযোগ্য নয়: শিক্ষামন্ত্রী

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র